বিশ্বনাথ প্রতিনিধি | ২২ মার্চ, ২০২১
সিলেটের বিশ্বনাথে ‘আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম’র আওতায় ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকাভূক্তির জন্য জরিপ কর্মীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২মার্চ) উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ভূইয়া।
বক্তব্যে তিনি বলেন, ওই প্রকল্পের মূল দায়িত্বই হচ্ছে জরিপ কর্মীদের। তারা বাড়ি বাড়ি গিয়ে ৮ থেকে ১৪ বছর বয়সী ঝরে পড়া শিক্ষার্থীদের খোঁজে বের করে তালিকাভূক্ত করবেন। উপজেলায় যাতে করে কোন শিক্ষার্থী দ্বিতীয়বার শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্যেই এ জরিপ কার্যক্রম।
উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং আরডিআরএস বাংলাদেশ ‘আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম’র জেলা প্রোগ্রাম ম্যানেজার মো. মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সোহেল রানা, মো. জমশেদুর রহমান, শাহ সাইফুল আলম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. আতিকুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।
সভায় আরও বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর নৃপেন চ্যাটার্জ্জী, আরডিআরএস’র সিটি প্রোগ্রাম ম্যানেজার মো. খলিলুর রহমান, বিশ্বনাথ উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, জাগরনী চক্র ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর গুলশান আরা।