Sylhet Today 24 PRINT

শত্রুতার বিষে মরল ৩৫ লাখ টাকার মাছ!

মাধবপুর

মাধবপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বিষ প্রয়োগে প্রায় ৩৫ লাখ টাকার মাছ মেরে ফেলার খবর পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার সাকুচাইল গ্রামের একটি মৎস্য খামারে এই ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে শক্রতা করে কেউ রাতের আঁধারে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে।

খামারের মালিক শেখ মো. জাহাঙ্গীর মিয়া জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখতে পান কে বা কারা বিষ প্রয়োগ করেছে। এতে বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে পানিতে ভেসে উঠে। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ শুক্রতা বশত এই ক্ষতি করতে পারে ধারণা জাহাঙ্গীরের।

জাহাঙ্গীর মিয়া আরো জানান, সারা জীবনের রোজগারের টাকা ও জায়গা জমি বিক্রি করে প্রায় ২ বছর আগে খামারটি প্রতিষ্ঠা বিভিন্ন প্রজাতির অনেক মাছ ছাড়া হয়। মাছগুলো বিক্রির উপযোগী হওয়ার মুহুর্তেই কে বা কারা শক্রতা বশত পুকুরে বিষ প্রয়োগ করে সর্বনাশ করেছে।

ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। ক্ষতিকরার উদ্দেশ্য দুষ্কৃতিকারিরা এই কাজটি করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.