Sylhet Today 24 PRINT

সিসিকে দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য শিশুকেন্দ্রীক দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ)দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় নগরের একটি হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শিশুদের জন্য দূর্যোগকালিন ঝুকিঁহ্রাসকরণে টেকসই পরিকল্পনা প্রনয়ন জরুরী।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের দূর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর রাশেদ আহমদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কর্মশালার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম।

পরে কর্মশালায় শিশুকেন্দ্রীক দূর্যোগ ঝুঁকিহ্রাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রধান করেন প্রধান প্রশিক্ষক মলয় চাকী।

কর্মশালায় অংশ নেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর রেজওয়ান আহমদ,  কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা সুলতানা লাকি, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, সংরক্ষিত কাউন্সিলর রোকশানা বেগম, সিসিকে সচিব ফাহিমা ইয়াসমিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক আনিস রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক সজল ছত্রী, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মী, বিভিন্ন সেবা সংস্থার সেচ্ছাসেবকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.