Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ইউরোপ ফেরতদের পুনরেকত্রীকরণ’র লক্ষে চেক হস্তান্তর

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিবাসনে সু-শাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ-প্রত্যাশা প্রকল্পের অধিনে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০১৮ সালে ইউরোপীয় দেশ জার্মানি ও গ্রিস থেকে ফেরত আসা জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের সাতারখাই গ্রামের আব্দুল মতিন ও নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামের তাজুল ইসলামকে অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তা হিসাবে দুটি অটোবাইক ক্রয়ের জন্য ৯০ হজার টাকা করে মোট এক লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের দুটি চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় নির্বাহীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, আরএসসি ম্যানেজার আরিফুল ইসলাম, মাইগ্রেশন ফোরাম জৈন্তাপুর’র সদস্য ও জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল জলিল, ফিল্ড অর্গানাইজার ব্র্যাক জৈন্তাপুর’র মামুন হোসেন ও তরিকুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.