Sylhet Today 24 PRINT

আব্দুজ জহুর সেতুতে টোল প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জে সুরমা নদীর উপর নব নির্মিত আব্দুজ জহুর সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ৫টি উপজেলাবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সচেতন সুনামগঞ্জবাসীর আহবায়ক হোসেন তৌফিক চৌধুরী, তাহিরপুর সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বিশ্বম্ভরপুর সমিতির আহবায়ক শাহ মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.