Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ কোর্টের সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজের মা সমতেরা বিবি আর নেই।

মঙ্গলবার দুপুর পৌণে ৩টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় তাকে দুপুর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.