Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল চুরি

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৩ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ওয়াজ মাহফিল চলাকালে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের মো. শাহাদাত হোসেনের কালো রঙের টিভিএস ১০০ সিসি (সিলেট হ-১৩-৮৭১৫) মডেলের এ গাড়িটি চুরি হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি জিডি হয়েছে (জিডি নম্বর ১১১৭)।

চুরি যাওয়া মোটরসাইকেল মালিক মো. শাহাদাত হোসেন জানান, কমলগঞ্জ পৌরসভার করিমপুর জামে মসজিদের ঈদগাহ ভিতর তার ক্রয়কৃত কালো রঙের টিভিএস ১০০ সিসি (সিলেট হ-১৩-৮৭১৫) মোটরসাইকেলটি রেখে ওয়াজ মাহফিল শুনতে যান। ওয়াজ শোনে ফিরে এসে দেখেন নির্ধারিত তার মোটরসাইকেলটি নেই। পরে আশপাশ অনেক জায়গায় খোঁজে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের প্রচন্ড ভিড়ে মোটরসাইকেল ছাড়াও সোমবার রাতে প্রায় ১০/১৫ টি মোবাইল ফোনও চুরি হয়েছে ওয়াজ মাহফিল থেকে।

এদিকে চুরি যাওয়া মোটরসাইকেলটি ফেরত পেতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন মো. শাহাদাত হোসেন। গাড়িটির কোনো সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে (০১৭৮৯-১৫৬৩৮২) যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.