Sylhet Today 24 PRINT

মাধবপুরে মূর্তিসহ দুই চোর গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর রাজরাজ্যশ্বর মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার গোয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে মূর্তিসহ ২ চোরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার গোয়ালনগর গ্রামের ছদর আলীর ছেলে ফজল মিয়া (৪৫) ও আদাঐর গ্রামের মোহন সরকারে ছেলে অমৃত সরকার (৩৫)।

এর সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ফজল মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র গত (১৯ মার্চ) রাতে আদাঐর গ্রামের রাজ্যশ্বর মন্দির মূর্তিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহযোগীতায় ২ চোরকে মূতিসহ গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.