Sylhet Today 24 PRINT

মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২১

মাধবপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আদাঐর এলাকা সমতা ইট ভাটার নিকট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আক্কাছ মিয়া, চান্দুরা গ্রামের সোহেল মিয়া, নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আশেক মিয়া, একই উপজেলার গোয়ালনগর গ্রামের ইব্রাহিম মিয়া, মাধবপুর কলেজপাড়ার হৃদয় মিয়া, পশ্চিম মাধবপুরের কাজল মিয়া।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতিসহ অনেক অপরাধের মামলা রয়েছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নিকট থেকে ২টি রাম দা, ১টি দা, তালা ভাঙ্গার রড জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.