Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২১

‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষ্মা দিবস সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে।

আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ডা. নাজমুস সাদাতের সভাপতিত্বে ও জোৎস্না রানীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ডা. নাজমুস, ডা. আফরোজ জাহান, ডা. মাকসুদা আক্তার রিমি প্রমুখ। পরে কমপ্লেক্স এলাকায় র‌্যালী অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.