Sylhet Today 24 PRINT

ছাতকে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছাতক প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২১

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ছাতকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সফিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.