Sylhet Today 24 PRINT

ভাষাসৈনিক জাকারিয়া খান চৌধুরী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২১

দৈনিক মানবকণ্ঠের প্রকাশক ও ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা কবি জাকারিয়া খান চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী জাকারিয়া চৌধুরীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সত্মুখা চৌধুরীবাড়ি। তার বাবা ইয়াইয়া চৌধুরী ১৯৫৭ সালে কুষ্টিয়া ও ঢাকার প্রথম বাঙালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) ছিলেন।

জাকারিয়া খান চৌধুরী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-২ আসন সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৯১ ও ১২ জুন ১৯৯৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.