Sylhet Today 24 PRINT

সিলেটে র‌্যাব-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০২১

সিলেটে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন।

ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল বুধবার সিলেট কোতোয়ালি থানাধীন আমেনা ডেইলিশপকে ৬ হাজার, আফজা সুইটসকে ২ হাজার ও মামুন এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাবের অধিনায়ক মেজর ওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান-আল-আলম এবং সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.