Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২১

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে নৃশংস গণহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিপেন্দ্র কুমার দে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক তদন্ত উমর ফারুক মোড়ল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, শিক্ষা অফিসার আব্দুল জলিল, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, সিদ্দিকুর রহমান, জৈন্তাপুর ফায়ার ব্রিগেড স্টেশনের কমান্ডার যীশু তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মাসুদ আহমদ, শামীম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.