Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় যুবকের ফাঁস লাগানো লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় ফাঁস লাগানো অবস্থায় আকুল মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার নতুন বস্তি থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, লংলা খাসের নতুন বস্তির বাসিন্দা ছনর মিয়ার ছোট ছেলে আকুল দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাড়ির সবার অজান্তে পাশে একটি নির্জন টিলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আকুল। বিষয়টি তার মা রূপচান বেগম পরে দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কুলাউড়া থানার এস আই অপু দাসগুপ্ত ঘটনাস্থলে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাদন্তের জন্য পাঠিয়েছেন।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে থানার এস আই অপু দাসগুপ্ত বিকেল তিনটার দিকে মোবাইল ফোনে বলেন, ‘আকুল শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। প্রায় সময় সে আত্মহত্যার হুমকি দিতেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.