Sylhet Today 24 PRINT

‘কালা’ জামালসহ দুই ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০১৫

সিলেট নগরীর তালতলা এলাকার থেকে জামাল আহমদ ওরফে 'কালা' জামাল ও ইমাদ উদ্দিন নামে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুর সোয়া ২ টার দিকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটকের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করে মহানগর ডিবি পুলিশ। জামল ও ইমাদ দুজনই নগরীর নুরানী আবাসিক এলাকার বাসিন্দা। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ দু'জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামাল ও ইমাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে, তাই তাদের তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রদলের একটি সূত্র জানায়, সোমবার সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান জামাল ও ইমাদ। হাজিরা শেষে দুপুর সোয়া ২ টায় গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.