Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২১

গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, আপ্তাব উদ্দিন, আতিকুর রহমান, ফখরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা সুহিন আহমদ দুদু, রাজিব চৌধুরী বাবু, সাফরোজ ইসলাম রুনু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, পৌর ছাত্রলীগ নেতা মির্জা আনিসুর রেজা, কলেজ ছাত্রলীগ নেতা কাওসার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.