Sylhet Today 24 PRINT

শাল্লায় হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ মানববন্ধনে জাতীয় হিন্দু যুব মহাজোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুরঞ্জিত দেবের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্র মহাজোটের সংগঠক শ্রীবাস চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা হিন্দু যুব মহাজোটের সহ-সাংগঠনিক সম্পাদক পীযুষ দেব, হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার সহ-সভাপতি অনন্ত দেব,ছাত্র মহাজোট উপজেলা শাখার সভাপতি হিমাংশু দাস, সাংস্কৃতিক সম্পাদক আশীষ সরকার।

এসময় উপস্থিত ছিলেন হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু মালাকার, অনূকূল দাস, সাংগঠনিক সম্পাদক পংকজ দাস, সহ প্রচার সম্পাদক অরূপ দাস, সাংস্কৃতিক সম্পাদক সুমন দাস, আইন সম্পাদক সঞ্জয় মালাকার, সহ ধর্ম সম্পাদক জয় চক্রবর্তী, সহ দপ্তর সম্পাদক আকাশ দাস, সহ ক্রীড়া সম্পাদক পলাশ দাস, ছাত্র মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ বিশ্বাস, যুগ্ম সম্পাদক বিশাল দেব, সাংগঠনিক সম্পাদক অনিক দেব, ধর্ম সম্পাদক পল্লব চন্দ্র দাস, দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক প্রদীপ বিশ্বাস, সদস্য সন্তোষ দাস প্রমুখ।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.