Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৩

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৬ মার্চ, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজার মুসলিম হলের পাশে প্রাইভেটকার ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতদের পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি।  

চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। আশংকা জনক অবস্থায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.