Sylhet Today 24 PRINT

মদিনা মার্কেটে অগ্নিকাণ্ড, ৬টি বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০২১

সিলেট নগরীর মদিনা মার্কেটে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৬টা ৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডে এজি এফ এন্টারপ্রাইজ নামের একটি ফার্নিচারের দোকানও পুড়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেট নগর ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নাইন জানান, ক্ষয়ক্ষতি ও মালামাল উদ্ধারের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.