Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২১

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের অদুরে আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কাজল কর (৪৫) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টায়। আত্মহননকারী কাজল পেশায় পান দোকানী ও কমলগঞ্জ পৌরসভার ধানসিঁড়ি এলাকার মৃত জুগেশ চন্দ্র করের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এক ব্যক্তি বার বার ট্রেন লাইনে মধ্যে উঠছিলো আর নামছিলো। কিছুক্ষনের মধ্যে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস অতিক্রম করা মাত্রই লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের একটি দল কাজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.