Sylhet Today 24 PRINT

জাতীয় পতাকা উত্তোলন না করায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে দোকানে জাতীয় পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭টি দোকানের জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় ভানুগাছ বাজারে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের সংশ্লিস্টরা জানান, প্রত্যেকটি জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। তবে কমলগঞ্জের দোকানসমূহে এসব দিবসে  ইচ্ছেমাফিক পতাকা উত্তোলন করা হয়। কোন কোন দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১১টায় কমলগগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করা ও দোকানের লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ৭টি দোকানে ২শ টাকা করে মোট ১৪শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এ অভিযান পরিচালনা ও জরিমানা করে অর্থ আদায়ের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.