Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি হাফিজের পুত্রের অকাল মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি কাঁঠালতলী (উত্তর ভাগ) গ্রামের বাসিন্দা আব্দুল হাফিজের বড় পুত্র ব্লু-বার্ড কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণীর ছাত্র আসিফ হাফিজ (১০) মৃত্যুবরণ করেছে। সোমবার ভোরে ঢাকাস্থ একটি হাসপাতালে আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সোমবার বাদ আসর কাঁঠালতলী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে আসিফের অকাল মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.