Sylhet Today 24 PRINT

সিলেটে মোদিবিরোধী বিক্ষোভ, শিবিরের ১৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে সিলেট নগরীতে বের করা মিছিল থেকে নাশকতার প্রস্তুতিকালে ১৪ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে ঢাকা, চিটাগং ও বাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী কর্মসূচিতে পুলিশের হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে সনিবার দুপুরে সিলেট নগরীতে জামাত শিবির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জামাত শিবিরের নেতা-কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। নাশতার অভিযোগে ঘটনাস্থল থেকে জামাত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। একই সাথে ১৩ টি মোটর সাইকেল জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শিবির নেতাকর্মীরা নয়াসড়ক পয়েন্টে জড়ো হয়ে মিছিল বের করে। তখন বাধা দিলে তারা পুলিশকে লক্ষ‌্য করে ইট-পাটকেল ছোঁড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে ১৪ জনকে আটক করা হয় এবং নাশকতার জন্য জমা করা বেশ কিছু জিনিসপত্র এবং ১৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়। একই সাথে নাশকতার জন্য জমা করা বেশ কিছু জিনিসপত্র জব্দ করেছেন বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.