Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে সারাদেশে মৌলবাদী চক্র কর্তৃক ধ্বসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ।

শনিবার (২৭ মার্চ) ভানুগাছ বাজারে বিকাল ৩টায় এ বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে ভানুগাছ বাজার চৌমুহনায় পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সায়েখ আহমেদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক, পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। এ সময় কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মো: মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, নুরুল ইসলাম ইলিয়াস, নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু মল্লিক, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.