Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুবলীগের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী ও বিএনপি-জামায়াত চক্রের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

শনিবার বিকালে চৌমোহনা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সহ সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

এ সময় বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি এবং এ দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়। তারাই দেশে নৈরাজ্য, জ্বালাও, পোড়াও ও ভাংচুর করছে। এসব করে বঙ্গবন্ধুর বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের অগ্রযাত্রা চলমান রয়েছে তা বাঁধাগ্রস্থ করা যাবে না। জনগনকে এসব মৌলবাদীচক্রের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.