Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রবাসীর উপহারের ঘর পেলো এক গৃহহীন পরিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২১

যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মো. দিলওয়ার হোসেনের অর্থায়নে কিসমত মাইজভাগে নব-নির্মিত গৃহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুর ২টায় কিসমত মাইজভাগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খান।

অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এডভোকেট আব্দুর রহীম এমপি স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান খাঁন সুজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কামাল।

অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তালুকদার, বক্তব্য রাখেন কামরুজ্জামান মাছুদ, মারজান উদ্দিন, মুরব্বি  মিয়াজ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হোসেন শুধু গৃহ নির্মাণ নয় অসহায়দের পাশে প্রবাসে থেকেও সব সময় সহযোগিতা করে আসছেন। উনার মত দেশের সকল বিত্তবানরা এগিয়ে আসলে দেশে গরিবদের সংখ্যা ধীরেধীরে কমে যাবে।    

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিক মিয়া, মজির উদ্দিন, নাজিম মিয়া, রুমন মিয়া, মুহিবুর রহমান, সাজু মিয়া, অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের সহ সাংগঠনিক সম্পাদক রাজন আহমেদ, অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম।

সুবিধাভোগী ঘরপ্রাপ্ত আব্দুল জলিল মানিক বলেন, আমার একটি মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য মো. দিলওয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.