Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাঁই

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের ভটরপাড়াস্থ শেখ কামরুজ্জামানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, কামরুজ্জামানের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথেই সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সমস্ত বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

বাড়ির মালিক শেখ কামরুজ্জামান জানান, এ ঘটনায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সুনীল কুমার সিংহ জানান, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ২টি ইউনিটের প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুনের ভয়াবহতায় বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.