Sylhet Today 24 PRINT

হরতালে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাস চলেনি

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২১

হেফাজতের ডাকা হরতালের সমর্থনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে হেফাজতের সমর্থকরা।

হরতালের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আজ (রোববার) সকাল থেকে দুরপাল্লার কোন বাস চলাচল করতে দেখা যায়নি।  ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের প্রবেশমুখ গাছ দিয়ে ব্যারিকেড করে হেফাজত অনুসারীরা।

মাধবপুর-মনতলা রাস্তায় মৌজপুর মৌড়ে হেফাজতের একদল কর্মী রাস্তায় বসে ব্যারিকেড সৃষ্টি করে। এতে দক্ষিণ অঞ্চলের লোকজন মাধবপুর উপজেলা সদরে আসতে পারে নি। তবে ফায়ার সার্ভিস, জরুরী ঔষধের গাড়িগুলো চলতে দেখা গেছে। কোথাও কোথাও সাংবাদিকদের চলাচলেও বাধা সৃষ্টি করা হয়েছে।

পুলিশ সহ আইন শৃঙ্গলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কোথাও বড় ধরনের ক্ষয় ক্ষতির খবর পাওয় যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.