Sylhet Today 24 PRINT

ইসলামবিদ্বেষী সরকারকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না : হেফাজত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২১

দিনভর হরতাল পালনের পর রোববার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটবাসী সফল হরতাল পালনের মাধ্যমে প্রমাণ করেছে আলেম ওলামা ও ইসলাম বিদ্বেষী সরকারকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না।

বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজও দেশব্যাপি হেফাজতের ইসলামের শান্তিপূর্ণ হরতালে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ হেফাজত নেতাকর্মীদের উপর হামলা করেছে। আলেম ওলামাদের উপর হামলা মামলা করে হেফাজত নেতাকর্মীদেরকে আন্দোলন থেকে সরাতে পারবে না।

সিলেটে হরতাল সফলভাবে পালন করায় ব্যবসায়ী ও বাস মালিক সমিতি নেতৃবৃন্দ সহ সিলেটের আপামর তৌহিদি জনতাকে ধন্যবাদ জানান তারা।

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে মহানগর হেফাজত নেতা মাওলানা সামিউর রহমান মুসা ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল মজদুদ উদ্দিন, মাওলানা রেজাউল করিম জালালী, জেলা হেফাজত নেতা মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, মহানগর হেফাজত নেতা অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, হাফিজ তাজুল ইসলাম হাসান, মাওলানা সামসুদ্দিন মো: ইলিয়াছ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ সলিম ক্বাসেমী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা আসলাম রহমানী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ফাহাদ আমান,  মাওলানা আমিন আহমদ রাজু, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা হারুন রশিদ, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ কবির আহমদ, মাওলানা আসিকুর রহমান, হাজী আব্বাস জালালী, আবু সুফিয়ান, আবু বক্কর সিদ্দিক, আবুল খয়ের, আব্দুল করিম দিলদার, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা একরামুল হক জুনেদ, হাফিজ শাহিদ হাতিমি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.