Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২১

চট্রগ্রামের হাটহাজারি, বি.বাড়িয়া, বায়তুল মোকাররমসহ সারাদেশে সংঘর্ষ ও সমর্থক নিহত হওয়ার প্রতিবাদে উলামা পরিষদ শ্রীমঙ্গলের উদ্যোগে রবিবার (২৮ মার্চ) রেলওয়ে চত্বর হতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রতিবাদ সমাবেশ করেছে।

উলামা পরিষদ শ্রীমঙ্গলের সহ সভাপতি মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদ শ্রীমঙ্গলের অন্যতম উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আবদুশ শাকুর, নির্বাহী সভাপতি মুফতী মাওলানা মনির উদ্দীন, সহ-সভাপতি হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, মাওলানা এমএ রহীম নোমানী, মাওলানা সালাহ উদ্দীন দুলাল, উলামা পরিষদ শ্রীমঙ্গলের সহ-সেক্রেটারি হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মামুনুর রশীদ মাক্কী, রেলওয়ে জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মাওলানা হিফজুর রহমান হিলালী, সাগরদীঘিরপাড় জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা আবুল কালাম ইউসুফী, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মারুফ আব্দুল্লাহ চৌধুরী, খাঁসগাও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আজীজুর রহমান হোসাইনী, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু মুসা, রাহমানিয়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম আজাদী।

বক্তারা সারাদেশে ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। তারা আগামীতে এই ধরনের হামলা হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.