Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রোববার (২৮ মার্চ) ভোরে উপজেলার ৭ নম্বর ইউনিয়নের জিন্নাতপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর উপজেলার মো. ছায়েদুল মিয়া (৪০), মো. সাজিদ মিয়া (৪৪) ও ইসমাইল মিয়া (৩২)।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমানের নেতৃত্বে মাধবপুর থানার ৭নম্বর ইউনিয়নের শ্যামপুরের জিন্নাতপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজা জব্দসহ পেশাদার তিন মাদককে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.