Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিএনপির সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জগন্নাথপুর পৌরশহরে বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে জগন্নাথপুর পশ্চিম বাজারে এসে শেষ হয়। পরে উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসিম আহমেদ রুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাদির রাহিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.