Sylhet Today 24 PRINT

সিলেটে হেফাজতে ইসলামের দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২১

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সিলেটেও দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে কর্মীদের মৃত্যু ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সোমবার (২৯ মার্চ) বাদ আসর হযরত শাহ (রহ.) সমজিদ প্রঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেঠ মহানগর হেফাজতের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সৈয়দ হাফিজ মাওলানা শামিম আহমদ, গাজী মাওলানা রহমতউল্লাহ, মুফতি রশিদ আহমদ, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, সৈয়দ মাওলানা সলিম কাসেমী, মাওলানা আখাতারুজ্জামন তালুকদার, মুফতি মাহবুবুল হক, মাওলানা সানা ইল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মাওলানা আবুল হোসেন, মাওলানা এরশাদ নোমান, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.