Sylhet Today 24 PRINT

শাল্লায় তাণ্ডব: র‌্যাবের হাতে গ্রেপ্তার গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাওয়ে হিন্দু বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট মামলার আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার ( ২৯ মার্চ) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জের জামালগঞ্জ দুর্লবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গিয়াস দিরাই থানার নুরনগর গ্রামের মৃত মিন্তার উদ্দিনের ছেলে।

তিনি শাল্লার নোয়াগাওয়ে হামলা ভাঙচুর ও লুটপাট মামলার অন্যতম আসামি।

তাকে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

প্রসঙ্গত, হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে গত ১৭ মার্চ নোয়াগাওয়ের প্রায় ৮০ হিন্দু বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় দুটি মামলায় এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.