Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার ২ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় দুইটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। সোমবার (২৯ মার্চ) অভিযান চালিয়ে এই দুইটি বেকারিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব জানায়, র‍্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামপুর ক্যাম্পের একটি দল ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার সাদনান বেকারিকে ৬০ হাজার ও জিতু বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.