Sylhet Today 24 PRINT

মাধবপুরে ঝড়ে ধানের ক্ষতি, বিদ্যুৎ বিপর্যয়

মাধবপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২১

সোমবার রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। ফলে উপজেলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

ঝড় আর শিলাবৃষ্টিতে বোরো ধানেও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জমিতে পড়ে গেছে ধান গাছ। সোমবার রাতে প্রবেল বেগে ঝড় বাতাস ও বৃষ্টি হয়। এতে মাধবপুর উপজেলার বিভিন্ন জায়গায় পড়ে যায় গাছপালা,  ছিড়ে যায় বিদ্যুতের তার। লাইন ছিড়ে যাওয়ায় অনেক এলাকায় বিদূৎ সঞ্চালন বন্ধ রয়েছে।
 
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঝড়ে ভয়াবহ ক্ষতি না হলেও অনেক জায়গায় বোরো ধান গাছ হেলে পড়ে গেছে। এটি ঠিক হতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.