Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ৫ শ পিছ ইয়াবা সহ খোকন মিয়া নামে এক ব্যক্তিকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) রাতে উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোকন ওরফে আব্দুল কুদ্দুস ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) দেবাশীষ তালুকদার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস ওরফে খোকন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.