Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে করোনার সংক্রমণ রোধে মাঠে প্রশাসন, মাস্ক ব্যবহার না করায় অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২১

করেনারভাোইসারের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠে নেমেছে প্রশাসন।

জানা যায়, দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারিকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে প্রচারণা করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা অনুয়ায়ি আমরা মাঠে কাজ করছি। এরমধ্যে আমরা মাইকিং করে প্রচারনা চালিয়েছে রাত ১০টার পর থেকে অযথা কেউ ঘরের বাড়ি বের না হওয়ার জন্য। নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.