Sylhet Today 24 PRINT

দুইদিন বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২১

বৃষ্টি শুরু হতেই সিলেটে শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এরমধ্যেই সংস্কার কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় দুদিন বিদ্যুৎ সরবকরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এসব এলাকায় নির্দিষ্ট কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট।

বুধবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি উপশহর ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (২ এপ্রিল) নগরীর উপশহর ব্লক- এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশে-পাশের এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন ছাড়াও আগামী ৩ এপ্রিল, শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  ১১ কেভি নাইওরপুল ফিডারের বিটিভি (বিবিবি-১), পানির পাম্প, কাজী জালাল উদ্দিন স্কুল, কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন, এসজিএস, পুলিশ কমিশনার, ওসমানি যাদুঘর, ঝরণারপাড়, কুমারপাড়া, কুমারপাড়া পয়েন্ট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.