Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৪৬ হাজার শিশুর জন্য কৃমির ওষুধ

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

জগন্নাথপুরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের মাধ্যমে ৫ বছর থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীসহ বিদ্যালয় বহির্ভূত শিশুদের এক ডোজ করে কৃমি নাশক ঔষধ সেবন করা হবে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, এবার জগন্নাথপুরে ৪৬ হাজার শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এই কার্যক্রম চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.