Sylhet Today 24 PRINT

শাল্লায় সহায়তা নিয়ে কেন্দ্রীয় আ.লী‌গের প্রতিনিধি দল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও‌য়ে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) কেন্দ্রীয় আওয়ামী লীগের এক‌টি প্রতিনিধি দল সহায়তা নি‌য়ে তা‌দের পাশে দাড়ায়। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও পরিদর্শন শেষে গ্রামের মানুষদের হা‌তে সহায়তা তুলে দেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিলেট বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া আহমদ হো‌সেন। এছাড়া আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী না‌দেল এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সু‌জিত রায় ন‌ন্দী প্রতিনিধি দ‌লে ছি‌লেন।

আওয়ামী লীগের পক্ষ থে‌কে গ্রামের ক্ষতিগ্রস্ত প্রতি ম‌ন্দি‌রে ১০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, এন্টিসেফটিক সাবান, মাস্ক হা‌তে তুলে দেয়া হয়।

এসময় আহ‌মেদ হো‌সেন ব‌লেন, যারা নোয়াগাঁও গ্রা‌মে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হ‌চ্ছে। দ্রুততম সম‌য়ের মধ্যে বিচারের আওতায় নি‌য়ে আসা হ‌বে। জড়িত কেউ রেহাই পা‌বে না।

এসময় জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনাম‌ুল ক‌বির ইমন, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, তা‌হিরপুর উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লী‌গের সদস্য সু‌বির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, অমল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপতি সু‌য়েব চৌধুরী উপস্থিত ছি‌লেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.