Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

জগন্নাথপুর সংবাদদাতা |  ০১ এপ্রিল, ২০২১

মাস্ক ব্যবহার করা করে জনসম্মুখে অবাধে চলাফেরা করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পথচারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরের হাসপাতাল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারী কে ৪শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.