Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা মন্টু রাম বিশ্বাস আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২১

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু রাম বিশ্বাস আর নেই। ৩১ মার্চ রাত ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ছিলেন একজন ধার্মিক সমাজসেবক ও শিক্ষক। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ২ পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী,  সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, সিলেট ভিউ'র সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা চৌধুরী, জকিগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিরচন বিশ্বাস,  জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক ও পৌরসভা যুবলীগের সাবেক সেক্রেটারি আব্দুস শহীদ, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, সাংবাদিক হোসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জকিগঞ্জ উপজেলা সভাপতি বিভাকর দেশমূখ্য, সাধারণ সম্পাদক সুমিত রায়, জকিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় নাথ, সাধারণ সম্পাদক সুজন দে'সহ অসংখ্য শুভাকাক্ক্ষী।

উল্লেখ্য ১লা এপ্রিল দুপুর ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় এই বীরকে। পরে পারিবারিক শশ্মানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.