Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাংবাদিককে হুমকি, জিডি

মাধবপুর প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, মাই টিভি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার মাধবপুর প্রতিনিধি রাজীব দেব রায় রাজুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে তিনি উল্লেখ করেন, কে বা কারা তার নামে হুবহু একটি ফেসবুকে একটি একাউন্ট খোলে। বিষয়টি তার নজরে আসলে তিনি তার ব্যক্তিগত আইডিতে একটি সতর্কতামূলক পোষ্ট করেন। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে ভুয়া আইডি থেকে সাংবাদিক রাজীব দেব রায় রাজুকে একটি মেসেজ দিয়ে গালিগালাজ করে তাকে সাতছড়ি বনে একা যেতে বলে। এ ঘটনায় সাংবাদিক রাজীব দেব রায় রাজু নিজের ও পারিবারের নিরাপত্তার কথা চিন্তা করে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.