Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-কুলাউড়া সড়কে দুর্ঘটনা, নিহত ২

কুলাউড়া প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২১

মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লোহাইউনি চা-বাগানের কাছে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন সুজন কর্মকার (২২) ও রাজন রায় (২৩)। আহত অপর মোটরসাইকেল আরোহী দীপেন দোষাদকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা মৌলভীবাজারের দিকে এবং মিতালী পরিবহন নামের একটি বাস কুলাউড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত দুজনকে দ্রুত মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাস ও বাসের চালক জনিকে (৩২) কুলাউড়া পুলিশ আটক করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি). আবুল হাসিম বলেন, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটেছে। একজন ঘটনাস্থলে ও অন্যজন হাসপাতালে মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.