Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০২ এপ্রিল, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে এল, রাজকুমার সিংহের সভাপতিত্বে ও আয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।

আলোচনায় অংশ নেন কবি ও গবেষক এ, কে, শেরাম, মণিপুরী লোক গবেষক হামোম তনুবাবু, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, কবি সনাতন হামোম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শাব্বির এলাহী, সংস্কৃতি কর্মী ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।

এর আগে সকালে মণিপুরী শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেরকে পুরষ্কার, কৃতি ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.