Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০২ এপ্রিল, ২০২১

হাটহাজারী, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের আয়োজনে শুক্রবার বাদ আছর ভানুগাছ চৌমুহনা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা পৌনে ৬টায় ভানুগাছ রেলষ্টেশন পার্কিং মাঠে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় হেফজতে ইসলাম কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি সামছুল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন কয়সর, উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক সামছুল ইসলাম, মাওলানা হুসাইন আহমেদ খালেদ, উপজেলা হেফাজত নেতা মাওলানা শাহ-মুফতি আব্দুর রশিদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.