Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে এলএসপি কল্যাণ পরিষদের কমিটি গঠন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২১

প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় কর্মরত সিলেটের বিয়ানীবাজারে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের সমন্বয়ে এলএসপি কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক হয়েছেন জামাল উদ্দিন। বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

এলএসপি শহিদুল ইসলাম সাজুকে সভাপতি ও এলএসপি জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বিয়ানীবাজার উপজেলা এলএসপি কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ সভাপতি আফজাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, মহিলা বিষয়ক সম্পাদক রিতাঞ্জলী দেবী, সদস্য তোফায়েল আহমদ ও শুক্লা রানী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.