Sylhet Today 24 PRINT

বাইসটিলা এলাকা থেকে চোরাই গরুসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০২১

সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইসটিলা এলাকার সাইদুল ইসলাম কুটির (৫৫) বাড়ি থেকে তার গাভী চুরি করে সিএনজি অটোরিকশা করে নিয়ে যাবার সময় এলাকাবাসী ৩ জনকে আটক করেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল)বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। চোলাইকৃত গরু ও সিএনজি অটোরিকশা আটক করে থানায় সংবাদ প্রেরণ করেন এলাকাবাসী। তখন থানা এলাকায় ডিউটিরত দিবাকালীন সিয়েরা-৩১ এর অফিসার এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় সিয়েরা-৩৩ এর অফিসার এএসআই(নিঃ)/তরনী কান্ত দাশ ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।

আটককৃতদের নাম ও ঠিকানা- জাবেদ আহমদ (২৩), পিতা-আরব আলী, সাং-কানুয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-৩০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, আকাশ আহমদ (২০), পিতা-সিরাজ মিয়া, সাং-মেঘরগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-২০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, । আল আমিন (২৪), পিতা-মহর আলী, সাং-স্বরমঙ্গল (অংশ, সরমংগল), থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-শেখঘাট, বাসা নং-১১২, বেতেরবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত আসামিগন এবং চোলাইকৃত গরুসহ চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি নিজ হেফাজতে নেয় পুলিশ। এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করেন। বাদী থানা উপস্থিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে ঘটনার বিষয়ে এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০১/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.